আগামী ১৪ ফেব্রুয়ারি দেশে ৪র্থ ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, এই ধাপে দেশের মোট ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া এবার ৩১ পৌরসভায় ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ হবে, বাকিগুলোয় বরাবরের মত ব্যালটে ভোট গ্রহণ হবে।
নির্বাচন কমিশন সচিব আরও জানান, চতুর্থ ধাপের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়ন বাচাই হবে ১৯ জানুয়ারি। তাছাড়া প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারির মধ্যে।
উল্লেখ্য, প্রথমবারের মতো ধাপে ধাপে পৌর নির্বাচনের আয়োজন করেছে সরকার। প্রথম ধাপে ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী তা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
বার্তাবাজার/এসজে