বৃদ্ধ বাবার চায়ের দোকানের জন্য বাজার আনতে গিয়ে মহাসড়কের উপর দিয়ে হেঁটে যাওয়া ৫ যুবকের পিটুনির শিকার হয়েছেন মোহাম্মদ বাবুল (১৩) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। সে উপজেলার বারখাইন জুমিরিয়া মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।
রবিবার (৩রা জানুয়ারী) চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটানির শিকার হওয়া মোহাম্মদ বাবুল উপজেলার বরুমছড়া এলাকার বৃদ্ধ আবদুল করিম এর ছেলে।
বাবুলের পিতা আবদুল করিম বার্তা বাজারকে জানান, আমার ছেলেকে দোকানের বাজার আনার জন্য টাকা ও সাইকেল দিয়ে বাজারে পাঠায়। সড়কের পাশে থাকা যুবকদের গায়ে সাইকেল লাগায় তারা আমার ছেলেকে ধরে মারধর করে। আমরা দ্রুত থানায় ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে তাদের আটক করে। পরে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
মারধরের শিকার মোহাম্মদ বাবুল (১৩) বলেন, সকাল সাড়ে ১১ টায় দোকানের জন্য বাজার আনতে যাচ্ছিলাম সাইকেল চালিয়ে। এরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো। এসময় তাদের গায়ে আমার সাইকেল লাগায় আমি ক্ষমা চাইলাম। তারা চড় থাপ্পর মারলে এলাকার লোকজন এসে ঝগড়া মিটিয়ে দেন। তখন আমি বাজার না নিয়ে ফিরে যায় তখনি পিছন থেকে দৌড়ে গিয়ে আমাকে মারধর করতে থাকে। আমার সাথে থাকা বাজারের নগদ ৫ হাজার ও একটি মোবাইল ছিনিয়ে নেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বার্তা বাজারকে বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেটাকে উদ্ধার করে ও অভিযুক্তদের আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এ.আর