রৌমারী সীমান্তে ভারতীয় চোরাকারবারি আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে রৌমারী উপজলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে নুরুজ্জামান (২৫) নাম এক ভারতীয় গরু চোরকারবারীক আটক করছে বিজিবি।

রবিবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭এর নিকট এলাকা উজান ঝগড়ার চর থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক নুরুজ্জামান ভারতের ধুবরী জলার হাটশিংগিমারী থানার কানাইমারা গ্রামর সুরুত আলীর ছেলে।

বিজিবির জামালপুর ৩৫ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম আজাদ বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, দুপুরে দাঁতভাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে এক যুবক বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই যুবক ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হয় বিজিবি।

বিজিবি বার্তা বাজারকে আরো জানায়, সীমান্তে গরু চোরাচালানের সাথে জড়িত এবং গরু চোরাচালানের টাকা লেনদেনের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে বলে আটক যুবক বিজিবির কাছে স্বীকার করেছে। পরে তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বার্তা বাজারকে বলেন, আটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা হয়েছে। তাকে সোমবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানা হবে।

বাতর্হাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর