তিতাসে ফার্নিচারের দোকানে অগ্নিকান্ড, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

কুমিল্লার তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ফার্নিচারের দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ (রবিবার) সকাল ৬টার সময় বড় গাজীপুর বাজারে মোহাম্মদ জালাল মিয়ার ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দোকানে থাকা নয়টি মেশিন ও ক্রেতাদের অর্ডার নেওয়া বিভিন্ন ধরনের দরজা আলমারি, খাটসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ফার্নিচার দোকানের মালিক জালাল মিয়া বার্তা বাজারকে জানান, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার জীবনের আয়-রোজগার সবই শেষ হয়ে গেছে। আমার দোকানে থাকা আমার মেশিনপত্র মানুষের অর্ডার নেওয়া অনেক মাল সামানা পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল এর ক্ষতি হয়ে গেছে। আমি এখন কি করবো?।

বাজার কমিটির সভাপতি আপেল সরকার বার্তা বাজারকে জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুতগতিতে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। মার্কেটের মালিক তিনি নিজেই।

তিতাস থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করে বার্তা বাজারকে জানান, অগ্নিকাণ্ডের সূত্র এখনো জানা যায়নি তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর