না ফেরার দেশে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বনানীতে নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

রাবেয়া খাতুন এর জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে। তিনি কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও একসময় শিক্ষকতা করেছেন। দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন তিনি।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনি, ভ্রমণ কাহিনি, কিশোর উপন্যাস, স্মৃতিকথা ইত্যাদি। ছোটদের জন্য লেখা গল্প-উপন্যাসও সংখ্যায় কম নয়। রাবেয়া খাতুন বেশকিছু আত্মজৈবনিক স্মৃতিমূলক রচনাও লিখেছেন।

রাবেয়া খাতুন কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক,জসিমউদ্দিন পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর