টাংগাইলের ঘাটাইলে পোড়াবাড়িতে “বিদ্যানন্দিনী শেখ হাসিনা গণগ্রন্থাগার” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ (রোববার) বিকালে লাইব্রেরি প্রাঙ্গনেেএ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
লাইব্রেরীর প্রতিষ্ঠান মোঃ রাসেল খানের সভাপতিত্ব ও মোঃ খালিদ হাসান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ টাংগাইল জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ন.ম. বজলুল রহীম রিপন, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ এমরান হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ।
ছায়ানীড়ের নির্বাহী পরিচালক বক্তব্যে বলেন, গ্রন্থাগার সমাজের দর্পন স্বরুপ। পুথিগত বিদ্যা আমাদের মনের প্রশান্তি দিতে পারে না। মনের প্রশান্তির জন্য জ্ঞান সমুদ্রে বিচরণের বিকল্প নেই। সেই প্রশান্তির জন্য নিয়মিত বই পড়তে হবে। আর বই পড়ার উত্তম স্থান হলো লাইব্রেরি।
রিপন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে সৎ যোগ্য নেতৃত্ব প্রয়োজন। একজন সুশিক্ষিত মানুষই পারে যোগ্য নেতৃত্ব দিতে। আর সুশিক্ষিত হতে হলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্যের জগতে বিচরণ করতে হবে।সাহিত্য জগতে বিচরণের প্রধান মাধ্যম গ্রন্থাগার। আমি ঘাটাইলের এই মফস্বলে এমন একটি গ্রন্থাগারের দেখা পেয়ে উচ্ছ্বসিত।
গ্রন্থাগারের প্রতিষ্ঠানা রাসেল খান তার বক্তব্যে সমাজের আলোকিত মানুষদের গ্রন্থাগারের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। গ্রন্থাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঘাটাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর