‘অনেক রোহিঙ্গা নারী ইন্টারনেট ব্যবহার করে বিদেশিদের বিয়ে করেছেন’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে ফোর জি নেটওয়ার্ক আছে। অনেক রোহিঙ্গা নারী ইন্টারনেট ব্যবহার করে বিদেশিদের বিয়ে করেছেন।

ভাসানচর নিয়ে অনেক ধরণের মিথ্যা প্রচারণা ও গুজব ছড়ানো হচ্ছে। এ কারণে বিদেশি রাষ্ট্রদূতদের ভাসানচর পরিদর্শনে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ভাসানচর নিয়ে অনেক ধরণের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এ কারণে বিদেশি রাষ্ট্রদূতদের আমরা ভাসানচরে নিয়ে যেতে চাই। তাদেরকে ভাসানচরে নিয়ে যায় চায়। সেখানে গেলেই তারা বুঝবেন ভাসানচর নিরাপদ এলাকা।

তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন আমরা নাকি রোহিঙ্গাদের কাছ থেকে পয়সা নিয়ে তাদের ভাসানচরে নিয়ে গেছি। আমি তাদের বলতে চাই, কোনো পয়সা নিয়ে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়নি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর