আ.লীগ নেত শামসুর রহমানের ৯ম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেকযুগ্ম সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আমরন সভাপতি ও যুদ্ধকালীন সময়ে ময়মনসিংহ উত্তর পূর্বজোনের জোনাল চেয়ারম্যান প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান খান সাজাহানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল আসনের এমপি ও খাদ্যমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আতাউর রহমান খান।

পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সাবেক এমপি আমানুর রহমান খান রানা, বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ.ন.ম বজলুর রহিম রিপন, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রভাষক বজলুল কাদির রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন সাবেক পৌরমেয়র আব্দুর রশিদ মিয়া, মরহুমের কন্যা মিনা খান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মরহুমের রাজনৈতিক ঘনিষ্ঠ জনরা উপস্থিত থেকে স্মৃতিচারন করে বক্তৃতা করেন।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য দোয়া মাহফিলে বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে প্রানবন্ত করে তুলেছিল আলোচনা ও দোয়া মাহফিলটি। পরে সকলের মাঝে তবারক বিতরন করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর