রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

আগামীকাল সোমবার (৪ জানুয়ারি) রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় দুই ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন ও অপসারণ প্রকল্পের কারণে আগামীকাল সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না।

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পোড় পর্যন্ত এবং বিজয় স্মরণী ব্রিজের উত্তর পাশে পর্যন্ত)  দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা সব ধরণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও নাখালপাড়া এলাকার রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া এবং এর আশেপাশের এলাকার শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির সব প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর