সামনের সপ্তাহ থেকে দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আগামি ৯ অথবা ১০ জানুয়ারির দিকে সারাদেশের বেশিরভাগ অঞ্চলেই কমতে শুরু করতে পারে তাপমাত্রা। তখন থেকে টানা এক সপ্তাহ চলতে পারে ওই অবস্থা।
রোববার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ৯-১০ জানুয়ারির দিকে দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। ফলে তখন থেকে দেশের সব জায়গাতেই দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে। যেসব অঞ্চলে এখন শৈত্যপ্রবাহ চলছে তা আরও বাড়তে পারে। তবে রাজধানী ও তার আশেপাশের এলাকায় শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা তেমন নেই।
রোববার সকালে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, সারাদেশের আকাশ স্থায়ীভাবে আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও হালকা অথবা মাঝারি ধরণের কুয়াশা থাকতে পারে।
এছাড়া দেশের উত্তরাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু এলাকায় কমতে হতে পারে।
বার্তাবাজার/এসজে