রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় পৃথক অভিযানে ১৯ জুয়ারী গ্রেফতার করেছে র্যাব।
আজ রোববার (৩ জানুয়ারী) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, শনিবার অনুমান সন্ধ্যা সোয়া ছয়টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ১০৬, কাজী বাড়ী গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়া আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৮ জন জুয়ারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৭ টি মোবাইল ফোন, জুয়া খেলার ব্যবহৃত ১০৪ (একশত চার) পিস কার্ড ও নগদ- ১৭৩০/- (এক হাজার সাতশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ খোরশেদ আলম (৩৫), মোঃ আবু জাহেদ (৩৪, মোঃ জামাল গাজী (৩০), মোঃ রানা (৩০), মোঃ জামাল (৩০), মোঃ হারুন (৫৫), মোঃ রাজু (২৫) এবং মোঃ হারুন মৃধা (৫০)।
এছাড়া একই দিন অনুমান রাত সাড়ে আটটার দিকে অপর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার চকবাজার মডেল থানাধীন ১৭/১, রহমতগঞ্জ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়া আসর হতে জুয়া খেলা অবস্থায় আরও ১১ জন জুয়ারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৮ টি মোবাইল ফোন, জুয়া খেলার ব্যবহৃত ৫০০ (পাঁচশত) পিস কার্ড ও নগদ- ৫২৭৭৫/- (বায়ান্ন হাজার সাতশত পচাত্তর) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অপর ব্যক্তিরা হলেন- হাফিজুর রহমান (৩৮), মোঃ নজরুল ইসলাম (৪৭), মোঃ মামুন ঢালী (২৯), মোঃ সিদ্দীকুর রহমান (৩২), মোঃ আশরাফ (২৫), আবুল কালাম (৬০), মোঃ রুবেল (৩৬), মোঃ জাকির (২৭),মোঃ হান্নান (৫৫), মোঃ ইউনুস (৩৩) এবং মোঃ আব্দুল করীম (৪৮)।
সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর