ফিরেছেন মেসি, জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে বার্সা

স্প্যানিশ লা লিগায় খুব একটা ভালো পজিশনে নেই বার্সেলোনা। পয়েন্ট টেবিলে ছয়ে রয়েছে তারা। বছরের সর্বশেষ ম্যাচে এইবারের বিপক্ষে ড্র করে সেরা পাঁচে আসতে পারেনি বার্সা।

নতুন বছরের শুরুটা জয় দিয়েই রাঙাতে চাইবে বার্সেলোনা। আজ লা লিগায় হুয়েস্কার বিপক্ষে মাঠে নামবে বার্সা। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে। ফেসবুক লাইভে ম্যাচটি দেখা যাবে।

এই ম্যাচে নামার আগে কিছুটা সাবধানে থাকতে হচ্ছে বার্সাকে। কেননা সর্বশেষ হুয়েস্কার বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র করেছিল তারা। বার্সার জন্য খুশির খবর হল এই ম্যাচে দেখা যাবে দলের অধিনায়ক লিওনেল মেসিকে।

নিজ দেশে ছুটিতে থাকায় এইবারের বিপক্ষে ম্যাচে ছিলেন না মেসি। তবে আজকের ম্যাচে দেখা যাবে মেসিকে। এছাড়াও মেসির সঙ্গে দেখা যাবে গ্রিজমান, বুসকেটসদের।

বার্সার জন্য হতাশার খবর হল ইনজুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কৌতিনহো। আনসু ফাতি, সার্গি রবার্তো, জেরার্ড পিকেদের সঙ্গে ইনজুরির তালিকায় নাম লেখালেন তিনি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর