ঝিনাইদহে প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশনের কার্যালয় উদ্ভোধন

ঝিনাইদহে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) খুলনা বিভাগীয় অস্থায়ী কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে।

রোববার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় ফিতা কেটে এ কার্ষালয়ের উদ্ভোধন করা হয়।

উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আর এম রনি, সহ-সভাপতি ডা. কামাল হোসেন. যুগ্ম মহাসচিব ডা. মোশাররফ হোসেন, ডা. ফজলুর রহমান তপন, তথ্য ও যোগাযোগ সম্পাদক ডা. আমীরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ডা. আব্দুল জব্বার, ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, যুবলীগ নেতা তরুন সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

পরে আলোচনা সভা শেষে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। এতে ডা. নজরুল ইসলাম, ডা. জাফর ইকবালকে যুগ্ম আহবায়ক ও ডা. জুইস উজ্জামানকে সদস্য করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর