সিলেটের গোলাপগঞ্জ পৌর নির্বাচনে দুই সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) সকালে মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
জানা যায়, আগামী ৩০জানুয়ারী তৃতীয় ধাপে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এরপর রোববার এসব প্রার্থীদের যাছাই-বাছাইয়ে ৪ মেয়র ও ৫৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাংকে ঋণ খেলাপি হিসেবে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লায়েক আহমদ ও পৌরসভার তালিকাভূক্ত ঠিকাদার হওয়ায় ৫ নং ওয়ার্ডে অপর কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। বাকি সকলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে জেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাইদুর রহমান রোববার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এ.আর