বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ প্রাপ্ত দুই হাজার সহকারী সার্জন পদে মনোনীত ৩৯তম বিসিএস (বিশেষ) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা।
আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৮টায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় এ তথ্য।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষায় প্রায় ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন।
পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত বছরের ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে পিএসসি।
বার্তাবাজার/ই.এইচ.এম