ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে শামসুল হক (৫৫) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের কামাতপাড়া কালিকাগাঁওয়ের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শামসুল হক ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে।
শুখানপুকুরি ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বার্তা বাজারকে জানান, সকালে কালিকাগাওয়ের একটি বাঁশঝাড়ের পাশে এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম বার্তা বাজারকে জানান, তাকে খুন করা হয়েছে এ সন্দেহ থেকেই তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ভালোভাবে জানা যাবে তবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। এ বিষয়ে থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
বার্তাবাজার/এ.আর