পিঁয়াজ আমদানিতে আবারও ৫ শতাংশ শুল্ক আরোপের চিন্তা

পিঁয়াজ আমদানি করতে ৫ শতাংশ শুল্ক আরোপের কথা চিন্তা করা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে প্রস্তাব দেয়া হবে বলে জানান তিনি।

রোববার (৩ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

গত বছরের মার্চ মাসে ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে। বাংলাদেশের পিঁয়াজের বাজারে সংকট তৈরি হয়। এতে অন্য দেশ থেকে পিঁয়াজে আমদানি করতে আরোপিত ৫ শতাংশ শুল্ক তুলে নেয় সরকার।

এই পিঁয়াজের ওপর আরোপিত শুল্কের বিষয়ে এখন কি সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্ক আরোপের ব্যপারে আমরা প্রস্তাব রাখব, জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নেবে। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও এনবিআরের বৈঠকের প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার যেটা সাজেশন তাদের প্রতি এবং আপনাদেরও জানাতে চাই- ভারতের পিয়াজ আমরা নেব কি নেব না, কী পরিমাণ শুল্ক আরোপ করব, এটা যেন আমাদের উৎপাদকদের কথা বিবেচনা করে এবং ভোক্তাদের কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়।

তিনি বলেন, ভারত থেকে আজ পিঁয়াজ আসছে। ভারত ৩৯ টাকা দরে পিয়াজ রপ্তানি করছে। যার পাইকারি মূল্য দেশে ৪৫ টাকা। এবং খুচরা মূল্য ৫০-৫৫ টাকা। কিন্তু দেশে পিঁয়াজের দাম এরকমই বিদ্যমান রয়েছে। এ অবস্থায় ভারতের পিঁয়াজ ঢুকলেও কোন সমস্যা নেই বলেও উল্লেক করেন তিনি। আজ বিকেলে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করবেন, সেখানে আলোচনা করে এ বিষয় সমাধান হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর