গত ১৮ সেপ্টেম্বর গাইবান্ধার একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন সদরের রুপার বাজারের আঙ্গুর রাণী। ক্লিনিকের বিল হয় ১৬ হাজার টাকা। বিল পরিশোধ করতে না পেরে এবং ভবিষ্যতে লালন পালণের খরচ যোগাতে না পারার আশংকায় নবজাতক টি কে বিশ হাজার টাকায় এক নি:সন্তান দম্পতির কাছে বিক্রি করেন আমেনা শাজাহান দম্পতি।
জেলা প্রশাসক আব্দুল মতিন খবর টি শুনে নিজে উদ্যোগ নিয়ে টাকা পরিশোধ করে নবজাতকটিকে কে দ্রুত ফেরত নিয়ে আসেন। পরে তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তাৎক্ষনিকভাবে দরিদ্র পরিবারটির জন্য চাল, ডাল, তেল, শাড়ি, লুিঙ্গ সহ অনেক কিছু উপহার তুলে দেন।
করোণাকালে কর্মহীন ওই পরিবারটির জীবন- জীবিকা নির্বাহের জন্য আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক তাদের দপ্তরে ডেকে এনে শিশুটির বাবা মা’র হাতে একটি ভ্যান গাড়ি, শিশু খাদ্য ও চাল,ডাল তেল দুধ সহ অনেক খাবার তুলে দেন ।উপহার পেয়ে খুশি ওই হতদরিদ্র পরিবার টি। জেলা প্রশাসক তাদের জন্য সব ধরণের সাহায্যের আশ্বাস দেন।
বার্তাবাজার/পি