রাহানের জন্মই হয়েছে দলের নেতৃত্ব দিতে: ইয়ান চ্যাপেল

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হারে ভারত। তবে দ্বিতীয় টেস্টেই ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় ভারত।

অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা ও তিন পেসার মোহাম্মদ শামি, উমেশ যাদব এবং ইশান্ত শর্মাকে ছাড়াই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়েছে ভারত। এমন জয়ের পর রাহানের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

এবার রাহানেকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। নেতৃত্ব দেওয়ার জন্যই রাহানের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে তিনি লিখেন, মেলবোর্নে ভারতকে দারুণভাবে এগিয়ে নিয়ে গেছেন রাহানে। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। কেননা ২০১৭ সালে ধর্মশালায় রাহানের অধিনায়কত্ব যারা দেখেছেন, তারা সবাই জানেন ক্রিকেট দলের নেতৃত্ব দিতেই রাহানের জন্ম হয়েছে। ২০১৭ সালের সেই ম্যাচের সাথে মেলবোর্নের এই ম্যাচের অনেক মিল ছিল।

ইনজুরির কারণে ধর্মশালার সেই ম্যাচে ছিলেন না কোহলি। রাহানের নেতৃত্বে ওই ম্যাচে জয় পেয়েছিল ভারত। পিতৃত্বকালীন ছুটিতে কোহলি দেশে ফিরে যাওয়ায় মেলবোর্ন টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে। তার নেতৃত্বে দারুণ জয় পেয়েছে ভারত।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর