মানিকগঞ্জের সিংগাইরে কাজ করার সময় বালিচাপা পড়ে মোঃ কোহিনুর রহমান (৬০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড় কামাল এর গ্যারেজে ঘটনাটি ঘটে।
নিহত কোহিনুর রহমান জয়মন্টপ ইউনিয়নের মিরিরচর গ্রামের বাসিন্দা নোবাইজা মোল্লার মেয়ের জামাই বলে জানা গেছে। তিনি ইউনিয়নের হাটখোলা জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিহতের ছেলের সাথে ঘটনাস্থলে কাজ করতে আসেন তিনি। ওই গ্যারেজের দক্ষিণ-পূর্ব কোণে বাথরুমের দশ চাকের গর্ত করতে গিয়ে চারপাশের বালির চাপ ভেঙে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি মিরিরচর জানাজা শেষে দাফন কার্য করা হয়েছে।
বার্তাবাজার/পি