চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরই মধ্যে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
করোনার কারণে বাংলাদেশ সফরে আসবেন না ওয়েস্ট ইন্ডিজের বড় বড় তারকারা। এমন দলের বিপক্ষে ভালো করতে না পারলে বাংলাদেশের জন্য হতাশাজনক হবে বলে মনে করছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান।
এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। এই সিরিজে সবারই নজর থাকবে সাকিবের দিকে। এই সিরিজকে সামনে রেখে আজ সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসন্ন সিরিজ নিয়ে সাকিব বলেন, করোনাকালীন সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ। তারা যে দুইটা দল দিয়েছে তাদের সাথে আমরা যদি ভালো করতে না পারি তাহলে তা আমাদের জন্য হতাশার হবে। এই সিরিজে আমাদের ভালো করা উচিত।
বার্তাবাজার/এস.জি