দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৩৫, প্রাণ গেল ২৭ জনের

সারদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ৭ হাজার ৬২৬ জন।

এছাড়াও নতুন করে আরও ৮৩৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৯ জনে।

আজ রোববার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৮ জন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর