যমুনা সার কারখানা থেকে উপ-প্রধান রসায়নবিদের মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার ভেতর থেকে কারখানার উপ-প্রধান রসায়নবিদ শহিদুল ইসলাম (৫৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে যমুনা সারকারখানার কারিগরি বিভাগের উত্তর পশ্চিম কর্নার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খামারগাঁও গ্রামের মৃত: মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, শহিদুল ইসলামের রাত্রকালীন ডিউটি থাকায় শনিবার রাত ১১ টার দিকে কারখানার নিজ কর্মস্থলে যান। পরে রবিবার সকালে কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ডিউটিতে গেলে ল্যাবরেটরীর পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর