আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওমানে এই সিরিজটি অনুষ্ঠিত হবে।
দলে নতুন মুখ হিসেবে এসেছে আজমতুল্লাহ ওমরজাই। অধিনায়কের দায়িত্বে আছেন অভিজ্ঞ আসগর আফগান। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন দলটির তারকা অলরাউন্ডার রশিদ খান।
প্রায় তিন বছর পর দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান গণি। তবে জায়গা পাননি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ।
সিরিজটি সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় পড়ে আফগানিস্তান। এর ফলে ওমানে সিরিজটি সরিয়ে নেওয়া হয়েছে। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ জানুয়ারি।
আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড: আসগর আফগান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হমত শাহ, নাভিন-উল-হক, হাশমত শহীদী, আজমতউল্লাহ ওমরজাই, ইয়ামিন আহমদজাই, ওসমান গনি, সৈয়দ আহমদ শেরজাদ, রশিদ খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, নাজিব জাদরান, জাভেদ আহমদী, মুজিব-উর- রহমান ও শরাফউদ্দিন আশরাফ।
বার্তাবাজার/এস.জি