সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

‘সহকর্মীদের উপর হামলা, মানি না মানব না’ এই শ্লোগানে সময় টিভির স্টাফ রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মাজেদুর রহমান ও ফটো সাংবাদিক রবিউল ইসলাম এর উপর বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় ঘন্টাব্যাপী শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, শাহিদুল ইসলাম সবুজ, শাহাবুদ্দিন আহমেদ, রেজাউল করিম রেজা, ওমর আলী বাবু, সুলতান মাহমুদসহ মানবাধিকার নেতা নূর আলম হোসেন, খোরশেদ আলম ও সাংবাদিকরা।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহফুজ রহমান, চম্পক কুমার, রাশেদুজ্জামান-আল-হাসান, মোর্শেদ হানিফ রিপন, সিন্ধান্ত কুমার দাস, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক-সুধীজনরা।

বক্তারা বলেন, মাজেদুর ও রবিউল এর উপর হামলাকারীদের দলীয় পদ থেকে বহিস্কার ও দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশন বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ফটো সাংবাদিক রবিউল ইসলাম হামলার শিকার হন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর