নতুন ওসির সাথে সিরাজদিখান প্রেসক্লাবের মতবিনিময়

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সিরাজদিখান থানার নতুন অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ৩ জানুয়ারি দুপুর সাড়ে ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ-সময় সিরাজদিখান থানার নবাগত ওসি এসএম জালালউদ্দিন কে সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমদাদুল হক পলাশ, শামসুজ্জামান পনির, কাজী নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোক্তার হোসেন।

ওসি এসএম জালালউদ্দিন তাঁর বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বাল্যবিবাহ, ইভটিজিং রোধে ও সিরাজদিখান থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তথ্য দিয়ে সহায়তায় করার জন্য সবার প্রতি আহবান জানান।

এ-সময় উপস্থিত ছিলেন মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন সহ সিরাজদিখান প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর