ঈশ্বরদীতে নসিমন উল্টে ২ শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় আজ সকালে নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণর দুই শ্রমিক নিহত হয়েছেন।

নিহত’রা হলেন, ভেড়ামা’রা উপজেলার চর দামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক(৩২) এবং ভেড়ামা’রা উপজেলার মসলেমপুর বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪২)। নিহত দুই শ্রমিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ম্যাক্স কোম্পানীর শ্রমিক।

থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে একটি নসিমনে করে ৫ জন শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান। অন্যদের সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, “নিহত দুইজনের মৃতদেহ এখনও পুলিশের হাতে আসেনি। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর