ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহের তারাকান্দা গাছতলা বাজার এলাকায় একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৭জন নিহত হয়। এর মধ্যে ছিল পাঁচ দিন আগে সিজারে জন্ম নেয়া এক নবজাতক। ফিরছিল বাড়িতে।

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এমন ঘটনা ঘটে।

এঘটনায় আহত হয়েছে আরো ১ জন। নিহতরা সকলেই সিএনজি-অটোরিক্সার যাত্রী।

জানা যায়, ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস এবং নেত্রকোনাগামী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর