পুলিশকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে সেই সাথে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

রোববার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, তার সরকার পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করছে। পুলিশদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের জোর প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। এ সময় সরকার প্রধান পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন সময় তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রশিক্ষণের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধ নির্মূলে নিষ্ঠার সঙ্গে কাজ করছে পুলিশ, এজন্যে এই বাহিনীর নতুন নতুন ইউনিট গড়ে তুলা হচ্ছে, জঙ্গি দমনেও ব্যাপক ভূমিকা পালন করছে পুলিশ। অপরাধের ধরণ পাল্টেছে। সেসব মোকাবেলায় পুলিশকে সতর্ক হতে হবে। সাইবার ক্রাইম নির্মূলে পুলিশের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছে তা চিরস্মরণীয়। ঠিক একইভাবে পুলিশ বাহিনী দেশ ও জাতির প্রতি তাদের কর্তব্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর