র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৫

ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার পাংশা থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার(২ জানুয়ারি) গভীর রাতে পাংশা থানাধীন শিহড় গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ১। দর্শনা কলেজ পাড়া এলাকার আবেদ আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩৩), ২। ঝাঝাডাঙ্গা এলাকার মৃত ছানোয়ার হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক (২৭), ৩। দর্শনা কলেজ পাড়া এলাকার মোঃ জাহিদ হাসানের স্ত্রী মোছাঃ মুসলিমা আক্তার (২৩), ৪। কুষ্টিয়া সদরের রেজাউল করিমের ছেলে মোঃ বাপ্পী আলী (২৯), ৫। সাতক্ষীরা সদরের সৈয়দ লিয়াকত আলীর ছেলে সৈয়দ আরাফাত আলী (৩৫)।

এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ২১৯ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১২টি সীমকার্ড সহ ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর