ফের আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করল সৌদি

আন্তর্জাতিক রুটে আবারো ফ্লাইট চালু করল সৌদি আরব। সেই সাথে সড়ক ও জলপথেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে ফ্লাইট চলাচল শুরু করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আন্তর্জাতিক রুটে দুই দফায় ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরব।

প্রথম দফার নিষেধাজ্ঞা শুরু হয় ২০ ডিসেম্বর থেকে। আবার এক সপ্তাহ পর ২৮ ডিসেম্বর দ্বিতীয় দফা বাড়ানো হয়। এবার কিছু শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি।

সৌদি সরকার বলছে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য যেসব দেশে নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে সেসব দেশ হতে কউ যদি আসতে চায় সে যদি সৌদি নাগরিক না হয় তবে তাকে অন্যকোন দেশে ১৪ দিন অবস্থান করে আসতে হবে। এছাড়া সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেয়া হবে, তাদের সৌদি আরবে এসে কমপক্ষে ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে। তাদের দুইবার পিসিআর টেস্ট করাতে হবে।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর সৌদি সরকার দুই দফায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল। এর আগে করোনা ভাইরাস শুরু হওয়ার পরও ফ্লাইট বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর