আধুনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের ব্যতিক্রম উদ্যোগ

আবদুর রাজ্জাক ধার-দেনা ঋণ নিয়ে ভাগ্যের চাকা পরিবর্তনে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। দেনা পরিশোধের আগে ফিরতে হয় দেশে। একদিকে পাওনা টাকার বুঝা, অন্যদিকে বেকারত্ব। সব মিলিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন রাজ্জাক।

আধুনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি দুই হাজার ব্যাচের ছাত্র ছিলেন রাজ্জাক। তার এই অসহায়ত্বের কথা শুনে সব বন্ধুরা মিলে লক্ষাধিক টাকা দিয়ে “বন্ধু স্টোর” নামে একটা দোকান চালু করে দেয়।

আবদুর রাজ্জাক জানান, আমি খুবই কষ্টে ছিলাম। আমার স্কুল জীবনের বন্ধুরা আমাকে “বন্ধু স্টোর” নামে একটি দোকানে খুলে দেয়। আলহামদুলিল্লাহ, আমি এখন পরিবার নিয়ে সুখ আছি।

অন্যদিকে তাদের আরেক বন্ধু মানিক বড়ুয়া। জীবন যুদ্ধে মানবেতর জীবন যাপন করছিলেন। তাকেও “বন্ধু এক্সপ্রেস” নামে নতুন গাড়ি উপহার দেয় তাদের এসএসসি ব্যাচ দুই হাজার।

মানিক বড়ুয়া জানান, আগে বেন চালিয়ে আবার কখনো ডাব বিক্রি করে কোন রকম সংসার চলতো। ছেলেদের পড়াশোনা খরচ চালাতে পারতাম না। বন্ধুদের পক্ষ থেকে বন্ধু এক্সপ্রেস নামে একটি গাড়ি পেয়েছি। এখন সেটি চালিয়ে অনেক সুখে আছি।

ব্যাচের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ কুতুব উদ্দিন জানায়, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমরা একটি গ্রুপ চালু করে। সেখানে আলোচনা সাপেক্ষে আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়াই। ইতোমধ্যে আমরা আমাদের দুই বন্ধুকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একজনকে বন্ধু স্টোর” নামে দোকান অন্যজনকে বন্ধু এক্সপ্রেস নামে গাড়ি উপহার দিয়েছি। আমরা চেষ্টা করছি আরও যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের মেয়ে বিয়ে থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করতে কিছু প্রজেক্ট হাতে নিয়েছি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর