নারায়ণগঞ্জে ফ্রিজ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকায় একটি ইলেকট্রনিকস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানায় অগ্নিকান্ডের খবর পাওয়া যায়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায় এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার বলেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কেও কোন তথ্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর