ফায়ার সার্ভিসের কল সেন্টারে যান্ত্রিক ত্রুটি

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নাম্বার যান্ত্রিক গোলযোগের কারণে অচল রয়েছে। তবে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

রোববার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান। তিনি জানান, শনিবার দিবাগত রাত হতে যান্ত্রিক গোলযোগের কারণে হটলাইন নাম্বরটি অচল হয়ে পড়ে।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, লাইনে কোনো সমস্যা নেই। আমরা চেক করে দেখেছি। বিটিসিএলের কোনো সমস্যার কারণে হয়তো এটা হয়েছে। লাইনটি মেরামতে কাজ চলছে।

তিনি জানান টিএন্ডটি নাম্বারের পরিবর্তে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় ০১৭১৩০৩৮১৮১, ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৯৬৮৮৮১১১১ ও ০১৭১৩০৩৮১৮২ এই নাম্বারগুলোতে যোগাযোগ করা যাবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর