করোনার টিকা নেওয়ায় মেক্সিকোর চিকিৎসক অসুস্থ

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়ে মেক্সিকোর এক তরুণী চিকিৎসক। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে মেক্সিকো কতুপক্ষ।

ফাইজারের টিকা নেয়ার পর পরই ৩২ বছর বয়সী তরুণী চিকিৎসকের খিঁচুনি, শ্বাসকষ্ট ও ত্বকে লালচে দাগ দেখা দেয়। ওই চিকিৎসককে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশের একটি সরকারি হাসপাতালের (আইসিও)’তে ভর্তি করা হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক পরীক্ষায় যা বোঝা যাচ্ছে চিকিৎসক এনসেফ্যালোমায়েলিটিসে আক্রান্ত হয়েছেন।’ এনসেফ্যালোমায়েলিটিস হলে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে জ্বলুনি হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, ঐ তরণী চিকিৎসকের আগে থেকেই অ্যালার্জির সমস্যা ছিল। টিকা নেয়ার পর তার মস্তিষ্কে জ্বলুনির কোনো প্রমাণ এর আগে ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া যায়নি বলে স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেন।

এ ব্যাপারে ফাইজার-বায়োএনটেক তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর