আফ্রিকার দেশ নাইজারের ইসলামপন্থী জঙ্গিদের হামলায় অন্তত ৭৯ হত্যা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চৌমাঙ্গ গ্রামে মারা গেছেন ৪৯ জন। সীমান্তের কাছে জারোমদারে মারা গেছেন আরও ৩০ জন।
এই ২টি গ্রামের অবস্থান দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে। আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।
এদিকে ফ্রান্স জানিয়েছে, মালিতে নিযুক্ত তাদের ২ সেনা নিহত হয়েছেন। নাইজারের ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করে, নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে। -বিবিসি
বার্তাবাজার/পি