যুক্তরাষ্ট্র থেকে দেশে আসলেন সাকিব আল হাসান। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর সেই খেলাকে সামনে রেখেই ঢাকায় ফিরলেন সাকিব।
তিনি তার অসুস্থ শ্বশুরকে দেখতে গিয়েছিল যুক্তরাষ্ট্রে। এজন্য সে বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালসহ দুটি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু তিনি তার শ্বশুরকে দেখতে পাননি। রাস্তায় থাকাতে পান মৃত্যুর খবর। পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরলেন সাকিব।
দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ১০ জানুয়ারি ঢাকায় আসবে। বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনও শুরু করবে সেদিন।
বার্তাবাজার/ই.এইচ.এম