ট্রাম্পকে আগুন নিয়ে না খেলতে ইরানের হুশিয়ারি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগুন নিয়ে না খেলার হুশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন ট্রাম্প আগুন নিয়ে খেললে আমাদের প্রতিশোধ হবে আরো ভংকর ও কঠিন।

জাওয়াদ জারিফ তার এক টুইট বার্তায় লিখেন, ইরাক থেকে গোয়েন্দা তথ্যে জানা যায় ইহুদিবাদী ইসরাইল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর পায়তারা করছে যেন সেই হামলার দোষ ইরানের কাধে চাপিয়ে দেয়া যায়। সেই সাথে ট্রাম্পকে তার বিদায়ের সময় একাটি যুদ্ধে জড়ানো যায়।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ সেই টুইটে ট্রাম্পকে উদ্ধেশ্য করে আরো লিখেন, আপনি পাতানো ফাঁদে পা দিতে যাচ্ছেন। আশা করব আপনি এ ফাঁদের ব্যপারে সতর্ক থাকবেন। তিনি আরো বলেন আপনার বন্ধুদেরও সতর্ক থাকতে বলবেন তারা আগুনের সাথে খেললে তার উত্তর হবে ভয়াবহ।

গত শুক্রবার (১জানুয়ারি) আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে এসে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর