চট্রগ্রাম নগরীর মোহরা এলাকায় বিএনপি ও যুবলীগের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই সংঘর্ষ দুই দলেরই ৩ জন আহত হন। শনিবার (২ জানুয়ারি) রাত ৮.৩০টার দিকে মোহরা কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন চান্দগাঁও থানা যুবলীগ নেতা মোহাম্মদ তৌহিদ ইরফান। বাকি দুজনের পরিচয় অজ্ঞাত রয়েছে।
স্থানীয় একটি সূত্রে জানা যায়, শনিবার (২ডিসেম্বর) রাত ৮টার দিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী ও চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজমের বাসভবনে সাংগঠনিক বৈঠকে যান বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল এ অবস্থায় রাস্তায় যুবলীগ নেতাদের সাথে শ্লোগান বা মিছিল নিয়ে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় আর এতেই আহত হন যুবলীগ নেতা মোহাম্মদ তৌহিদ ইরফানসহ তিনজন। বাকীরা বিএনপির সমর্থক বলে জানা যায়।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেছেন, বিএনপির মিছিল করা এবং শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম