প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কৃষকের আত্মহত্যা

বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছেন ভারতের মধ্য প্রদেশের এক কৃষক। তবে আত্মহত্যার আগে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে গিয়েছেন।

মধ্য প্রদেশের ছতরপুর জেলায় গত ৩০ ডিসেম্বর আত্মহত্যা করা ওই কৃষকের নাম মুনেন্দ্র রাজপুত (৩৫)।

জানা যায়, ওই কৃষকের কাছে বিদ্যুৎ বিভাগ ৮৮ হাজার টাকা বিদ্যুৎ বিল বাবদ পেতো। কিন্তু বিল পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে ক্রোক ওয়ারেন্ট জারি করেছিল বিদ্যুৎ বিভাগ।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, ফসলের ফলন ভাল না হওয়ায় বিদ্যুৎ বিভাগের বিল পরিশোধ করতে পাছিলেন না মুনেন্দ্র রাজপুত। এর মধ্যে তার নামে জারি হয় ক্রোক ওয়ারেন্ট। তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়ে সিদ্ধান্ত নেন আত্মহত্যার।

আত্মহত্যার আগে নিজ হাতে লেখা চিঠিতে তিনি লিখেন, আমার পরিবারের কাছে প্রার্থনা যে আমার মৃত্যুর পরে আমার দেহ যেন সরকারের হাতে হস্তান্তর করা হয়। যাতে আমার দেহের প্রতিটি অঙ্গ বিক্রয় করা যায় এবং যার মাধ্যমে সরকার তার ঋণ শোধ করতে পারে।

এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা কমলজিত সিং জানান, আমরা মামলারতসন্ত শুরু করেছি। তার সুইসাইড নোটটাও পেয়েছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর