চাকরি হারালেন ৬ মাদকাসক্ত পুলিশ সদস্য

দিনাজপুরে মাদক সেবনের দায়ে অভিযুক্ত ৫০ পুলিশের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এসময় মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়া ৬ পুলিশ সদস্য স্থায়ীভাবে চাকরি থেকে বহিস্কার হন।

এ বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, বিজয় দিবসের পর থেকে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে সন্দেহভাজন ৫০ জনকে পরীক্ষার জন্য বাচাই করা হয়। তাদের পরীক্ষা করে ৬ জনকে মাদক সেবনের সাথে জড়িত হিসাবে চিহ্নিত করা হয়। পরে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তাদেরকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

তিনি আরও বলেন, জেলার সকল দপ্তরকে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর