হাড় কাঁপানো শীতে অসহায়-হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে প্রতি বছরের মত এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহের অন্যতম রক্তদাতাদের সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি।
শনিবার (২ জানুয়ারি) বিকেলে নগরীর দিঘারকান্দা এলাকায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় মসিকের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা আনিসুর রহমান ফকির, সানোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক মাহমুদুল হাসান সবুজ, সংগঠনটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি উবায়দুল হক, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রক্সিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর