নন্দীগ্রামে ৫ নং ভাটগ্রাম ইউনিয়নে বিজরুল পুলিশের বিট অফিসে নতুন ওসির যোগদানে পরিচিত ও সচেতনতা সমাবেশ করে।
শনিবা (২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বিজরুল বিট পুলিশ অফিসে নতুন ওসির যোগদানে পরিচিত সভা ও সচেতনতা সমাবেশে বিট পুলিশ ইনচার্জ চাঁন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন এএসপি রাজিউর রহমান এবং ওসি কামরুল হাসান।
নতুন ওসি কামরুল হাসান বলেন, সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতন বেড়েছে আমরা সবাই এগিয়ে আসলে অপরাধীদের দমন করা সম্ভব। বিট পুলিশে এসে অভিযোগ দিন নারীদের সুরক্ষা আমরা দিতে বদ্ধপরিকর। নারীদের সাহসী হতে হবে আমাদেরকে জানাতে হবে আমরা অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
নন্দীগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিউর রহমান বলেন, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। কোথায় মাদক ব্যবসা হচ্ছে, কোথায় নারী-শিশু নির্যাতন হচ্ছে, কোথায় বাল্যবিবাহ হচ্ছে, কোথায় জুয়া খেলা হচ্ছে। আমরা আপনাদের সব সময় পাশে থাকবো।
সমাবেশে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হাসেম আলী প্রামানিক, কমিউনিটি পুলিশ ফোরামের ৪ নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রঞ্জু, ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক আরজেএফ সাধারন সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক আরজেএফ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক আরজেএফ আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, যুবলীগ নেতা শামীম হোসেন, বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ অনেকে।
বার্তাবাজার/এ.আর