লক্ষ্মীপুর তা’মিরুল মিল্লাত হিফয মাদ্রাসার উদ্বোধন

লক্ষ্মীপুরে নবগঠিত তা’মিরুল মিল্লাত হিফয মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের কালু হাজি সড়ক এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্থানীয় আলাদাদপুর ফাজিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আল-মাদানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, শায়েখ হাফেজ ক্বারী মাওলানা আবু ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আ ন ম নিজাম উদ্দীন, মোকাদ্দামাতুল কুরআন হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ হাফেজ ক্বারী মাওলানা আবু তাহের গুলজারী, সাংবাদিক ও শিক্ষক সেলিম উদ্দীন নিজামী, আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা মো. জসিম উদ্দিন, লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জামির তলি আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা কফিল উদ্দিন, ফালাহিয়াহ্ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. যোবায়ের হোছাইন, মাওলানা নজরুল ইসলাম আশ্রাফী প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন তা’মিরুল মিল্লাত হিফয মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা রিদোয়ানুল কারীম।

এসময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর