সেফুদার জমিতে হচ্ছে কলেজ, উদ্বোধনে ডা. জাফরুল্লাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত প্রবাসী সিফাতুল্লাহ সেফুদার গ্রামের বাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। সেটির উদ্বোধন করতে গিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামে সেফুদার মায়ের নামেই কলেজটি প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (১ জানুয়ারি) প্রস্তাবিত হাসমতেন্নেছা হাসু সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজের উদ্বোধন করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি জানান, শাহরাস্তিতে যে কলেজটি উদ্বোধন করতে গিয়েছিলাম সেই স্থানটি ৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ছিল। পাক বাহিনী ওই আশ্রয় পুড়িয়ে দেয়। নতুন প্রজন্মের এই ইতিহাস জানা অনেক প্রয়োজন। তার জন্যই আমাকে বলা হয়েছিল উদ্বোধন করতে যাওয়ার জন্য।

তিনি আরও বলেন, এই জমি যে কারো হতে পারে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে কলেজ উদ্বোধনকে আমি ন্যয়সঙ্গত মনে করেছি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার জানান, বিশ্ব শান্তি মিশনের সহযোগিতায় এই কলেজটি প্রতিষ্ঠা করা হচ্ছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী এটি পরিদর্শন করে উদ্বোধন করেছেন। আমার ছোট ভাইয়ের ৩০ শতাংশ জমিতে প্রতিষ্ঠা করা হচ্ছে কলেজটি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর