রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবুল বিশ্বাস (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের দ্বাদশ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল বিশ্বাস পাংশা উপজেলার বিলনালিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাবুল বিদেশ থেকে ছুটিতে এসে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন। গোপীনাথ দিয়া এলাকায় পৌঁছালে গোয়ালন্দগামী দুটি ট্রাক ওভারটেক করার সময় সে সাইড দিতে গিয়ে সটকে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় বাবুল ঘটনাস্থলেই মারা যায়।

সদর থানার উপ-পরিদর্শক বোরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর