চট্টগ্রামের কর্ণফুলীতে ইমতিয়াজ খাঁন (০৮) নামে এক শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় হত্যা চেষ্টার অভিযােগে ৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে শিশুটির বাবা মাে. সেলিম খাঁন।
শনিবার (০২ জানুয়ারী) কর্ণফুলী থানায় নির্যাতনকারী জকির আহমেদসহ (৩০) একই পরিবারের ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন কর্ণফুলী জোনের সহকারি কমিশনার ইয়াসির আরাফাত।
মামলার আসামীরা হলেন- চরপাথরঘাটা ইউনিয়নের মৃত নজির আহমেদের পুত্র পেয়ার আহমেদ (৩৮), নাছির আহমেদ (৫০) ও এ আনার আহমেদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে একই এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. জকিরের ভাতিজাসহ কয়েকজন শিশুরা মিলে মাঠে খেলতে যায়। খেলার মাঠে মো. সেলিম খানের ছেলে ইমতিয়াজের সাথে ঝগড়া লাগে। শিশুদের ঝগড়া খেলার মাঠেই শেষ হলেও কিন্তু ঘটনার জের ধরে ২৯ ডিসেম্বর সেলিম খানের বাসায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বসে প্রতিপক্ষরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বার্তা বাজারকে বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে থানায়। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, বুধবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মােহছেনে আউলিয়া পাড়ার শামসুল আলমের বাড়ির সামনে পাকা রাস্তার উপর শিশু ইমতিয়াজকে পিছন থেকে দৌঁড়ে এসে ধরে পাশবিক নির্যাতনের করে জকির আহমেদ। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় শিশুটিকে।
বার্তাবাজার/এ.আর