‘প্রধানমন্ত্রীর বাইরে কারো ক্ষমতা নেই, কোনো নেতা নেই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরে জেলা যুবলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

নিক্সন বলেন, প্রধানমন্ত্রী যাঁকে সম্মান দেবেন তিনিই সম্মানিত হবেন। প্রধানমন্ত্রী যাঁকে নেতা বানাবেন, তিনিই নেতা হবেন। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারো সাহস নেই, তাঁর পরে কোনো নেতা নেই।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে যুবলীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য, চাঁদাবাজি করার জন্য না।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনহ কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া লক্ষীপুরের ১০ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর