ফুলবাড়ীতে আগুনে পুড়ে ছাই হলো ৬ প্রতিবন্ধীর ঘর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ৬টি বাড়ির ৮টি ঘর, নগদ টাকা, কৃষি পণ্যসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয় জনসাধারণ। ততক্ষণে ঘরসহ সবকিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় আহত হয়েছেন ২জন।

আহত হুজুর আলীকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় হাবিবুর রহমান হাবিব ও রমজান আলী জানান, ৬নং কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সবুর আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন রমজান, হুজুর আলী, আঃ রশিদ, জব্বার আলী ও তুষ্ট পাগলীর ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হুজুর আলী ও জব্বার আহত হন।

কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান, উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী সরকার উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল নিয়ে আসবেন।

এরা সবাই গরীব ও প্রতিবন্ধী পরিবার। সাধ্যমত তাদের পাশে সকলকে থাকার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সামাজিক সংগঠন ও স্থানীয় সচেতন সমাজ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর