ভ্যাক্সিন নিলেও মাস্ক পড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাক্সিন নিলেও মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া দেশে ৫ ডলার (৪২৫) টাকায় করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলেও তিনি জানিয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় দেশের মানুষ কম মূল্যে ও অল্প সময়ে টিকা পাচ্ছে। দেশে ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার করা হয়েছে। পরবর্তীতে আরও অর্ডার করা হবে। দেশের প্রত্যেককেই ভ্যাক্সিন দেওয়া হবে।

ভ্যাক্সিনের মূল্য বিষয়ে তিনি জানান, অক্সফোর্ডের ভ্যাক্সিনের সর্বোচ্চ মূল্য ৫ ডলার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শীঘ্রই এই ভ্যাক্সিনটি অনুমোদন পাচ্ছে। এটায় প্বার্শপ্রতিক্রিয়াও কম।

তিনি জানান, চলতি মাসেই পাওয়া যাবে ভ্যাক্সিনের প্রথম চালান। অক্সফোর্ডের ৩ কোটি ডোজই পাওয়া যাবে। প্রথম ধাপে আসবে ৫০ লাখ ডোজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর